https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে সেনাপ্রধানের এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন, উদ্বোধন করলেন ‘সেনানীড়-৩’

admin
September 8, 2026 5:51 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

৮ সেপ্টেম্বর ২০২৬: কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত এ কার্যক্রম পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিন রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন সংকট নিরসনে নির্মিত আধুনিক সুবিধাসম্পন্ন ১০ তলা আবাসিক ভবন ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত ভবনটিতে সেনাসদস্যদের আবাসন সুবিধা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।