
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ‘বোর্ড অব ট্রাস্টি’র সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা প্রয়াত দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন। এ সময় তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি, বাবু দীপেন দেওয়ান, এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, নিপুন রায়, মাধবী মার্মা ও সুবর্ণা ঠাকুর এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকার।
এ ছাড়া বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্ট তিন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 



















