https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার

admin
October 6, 2026 1:00 am
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি:
‎
‎বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা ও স্মারক গ্রহণ করেন।
‎
‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজের স্বীকৃতি হিসেবে তাজ আল মিনারকে জাতীয় পর্যায়ে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। এর আগে তিনি উপজেলা, জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়েও গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
‎
‎জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার বিষয়টি গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত তালিকার মাধ্যমে নিশ্চিত হয়। ওই তালিকায় দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনারের নাম রয়েছে।
‎
‎তাজ আল মিনার দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।
‎
‎এর আগে রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর জাতীয় পর্যায়েও তাঁর এই স্বীকৃতি অর্জন করায় বিরল উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
‎
‎জাতীয় পর্যায়ের এই সম্মাননা শিক্ষক তাজ আল মিনারের দীর্ঘদিনের কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর এই অর্জন বিরল তথা দিনাজপুরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্যও গর্বের বিষয়।
‎
‎তাজ আল মিনার বলেন, জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া তাঁর জন্য আনন্দ ও গর্বের বিষয়। এই স্বীকৃতি তাঁর একার নয়; বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।