https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুর আরডিএ, বগুড়ায় নানা কর্মসূচি অনুষ্ঠিত

admin
August 5, 2026 7:13 pm
Link Copied!

মিন্টু ইসলাম: জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন) মো. খালিদ আওরংগজেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ লেডিস ক্লাবের সভানেত্রী সেখ ফারজানা ফেরদৌসী, পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শেখ মেহদী মোহাম্মদ, পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) ও অনুষদ পরিষদের সভাপতি ড. মাকছুদ আলম খান এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেসুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে একাডেমির জামে মসজিদে বাদ জোহর জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।