https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী নারীর মৃত্যু, আহত ১

admin
August 5, 2026 5:29 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের মো. আবু জাফর প্রামাণিকের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস (৬০)। আহত ব্যক্তি একই ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে মো. আব্দুল খালেক (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দ্রপুর বাজার এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত মো. আব্দুল খালেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ ও ঘটনার তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।