https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্রগ্রামের সাতকানিয়ায় বন্যা, পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা

admin
July 10, 2026 5:58 pm
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বাজালিয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাল-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। অনেক বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় সড়ক পানির নিচে চলে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপদ আশ্রয়ের সংকটে পড়েছেন অনেক পরিবার।

এদিকে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে বন্যাকবলিত এলাকায় চলাচল না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।