https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 23 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ইয়াবাসহ আটক ২

admin
May 23, 2026 12:06 am
Link Copied!

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২২ মে ২০২৬) রানীনগর থানা এলাকায় পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রানীনগর থেকে নওগাঁ শহরের দিকে মাদক বহন করছে। পরে বিকেল প্রায় ৩টার দিকে পশ্চিম বালুভরা গ্রামের রাজুর বাড়ির সামনে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে অভিযানিক দল।

এসময় নাম্বারবিহীন একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের চালক সোহাগ বাবু (৪০), পিতা- আব্দুল জলিল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁ এর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মোটরসাইকেলের পিছনে থাকা শাকিল (২৮), পিতা- আনারুল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁ এর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।