Dhaka ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ থেকে বগুড়া আশার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ১ Time View

এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

সন্তানসহ স্বামী-স্ত্রী মোটর সাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি শাহাপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গেলে মুহুর্তেই পিছন দিক থেকে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের শাহাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের এনামুল হক (৪০) এবং তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)। এ ঘটনায় নিহতের ৫ বছর বয়সী এক শিশু সন্তানসহ দুই জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটর সাইকেলযোগে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল মোটর সাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যায়। পরে তাদের আহত সন্তান ও অপর মোটর সাইকেলের এক আরোহীকে উদ্ধার করে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পরে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুটি উদ্ধার করা হয়।’ এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা হবে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

নওগাঁ থেকে বগুড়া আশার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই নিহত

Update Time : ০৭:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪