Dhaka ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নগ্ন বিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন তারা : এলিনা শাম্মী

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ইদানিং বেশ কয়েকজন অভিনেত্রী তথাকথিত হাল ফ্যাশন এবং শারীরিক সৌন্দর্য ফুটিয়ে তুলছেন অনেকটাই উদোম শরীরে ছবি তুলে। তাদের এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলও হচ্ছে। এসব মধ্যবয়স্ক অভিনেত্রীদের ছবিগুলোকে অধিকাংশরাই নগ্নতার পর্যায়ে ফেলছেন। কারণ, তাদের বয়স, চেহারা কিংবা ফিগারের সঙ্গে এসব ছবি এখন যায় না।

সম্প্রতি মডেল – অভিনেত্রী – উপস্থাপিকা ও নাট্যকার এলিনা শাম্মী তার সোশ্যাল হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করেছেন। এতে কয়েকজন অভিনেত্রীর গা খোলা ছবির বিষয়ে লিখেছেন। যদিও শাম্মী তার এই পোস্টে নির্দিষ্ট কোনো অভিনেত্রীর নাম উল্লেখ করেননি। স্টার আনন্দ’র পাঠকদের জন্যে এলিনা শাম্মী’র লেখা সেই গঠনমূলক বক্তব্যের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো।

কোনো কোনো শিল্পী আজকাল ঝলসে উঠছেন বা উঠতে চাইছেন, যাদেরকে এক সময় চলচ্চিত্রে নগ্নতার বিরুদ্ধে নাক সিটকাতে দেখেছি। তাদের রুচিবোধ আর ব্যক্তিত্বের ফ্যান ছিলাম আমি নিজেও। চলচ্চিত্রের সেই নগ্নতার যুগ শেষ হয়েছে কিছু সমাজ সচেতন শিল্পী কলাকুশলীর ঐকান্তিক প্রচেষ্টায়। তবে ফেসবুকীয় এই নগ্নতার জাগরণ ঠেকাতে তেমন কারো কোন দায় নেই। নগ্ন বিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন তারা, যারা মোমের মত জ্বলে জ্বলে নিভে যাওয়ার সময় হয়ে গেছে। নিভে যাওয়ার আগ মূহুর্তে দপ করে জ্বলে ওঠে শেষ ঝলক দেখাতে চাইছেন। খোলা খাবারে যেমন মাছি ভনভন করে, তেমনি তারাও তাদের চারদিকে এই ভনভন আওয়াজে সদা আহ্লাদে বিগলিত। ভনভন জনপ্রিয়তায় তারা স্বার্থক, তাতে নিজের আত্মসম্মান বোধ কোথায় গিয়ে ঠেকছে তার ভ্রুক্ষেপ নেই।

এই যে প্রয়োজনে – অপ্রয়োজনে ফেসবুক জুড়ে দিনরাত আপনাদের অর্ধনগ্ন মূর্তি ভাসে, তাতে হয়তো আপনাদের জনপ্রিয়তা বাড়ছে। কিন্ত শিল্পী হিসেবে কী ছড়াচ্ছেন সমাজে সে খেয়াল কি করেছেন কখনও ? আপনি নিজেকে জনপ্রিয় করতে যেয়ে একজন শিল্পীর দায়বদ্ধতার যায়গাটাই অগ্রাহ্য করছেন ? ‘চরিত্রের প্রয়োজন’ বলে একটা কথা আছে। চলচ্চিত্রে চরিত্রকে জীবন্ত করে তুলতে অনেক ভাবেই আসতে হয় ক্যামেরার সামনে। কিন্ত আপনারা সোশ্যাল মিডিয়ায় খুল্লাম খুল্লা বেশে কীসের দায় মেটাতে আসেন ? শুনুন, আপনাদেরকে অনেকে ফলো করেন, অনেকে আইডল মনে করেন, স্বার্থহীনভাবে ভালোবাসেন – সেই জায়গাগুলো এসব সস্তা ফটোশুট আর সুড়সুড়িওয়ালা পোস্ট ধূলিস্যাৎ করছে। এখানে শিশু – কিশোর বয়সী কোমলমতিরা আসে, কী শেখাচ্ছেন তাদের ? বিভিন্ন আপত্তিকর সাইট আছে যেগুলো থেকে সন্তানদের সরিয়ে রাখতে তাদের বাবা মা প্রানান্ত চেষ্টা করে কিন্ত আপনাদের এই উলংগ আগ্রাসন থেকে বাবা মা তাদের সন্তানদের কীভাবে সরাবে ? বিষয়টা একবার ভেবে দেখবেন প্লিজ।

প্রাণেরশহরবিডি/বিনোদন

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

নগ্ন বিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন তারা : এলিনা শাম্মী

আপডেটের সময় : ১১:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩