Dhaka ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবান্ন উৎসব উপলক্ষে আজ বগুড়ায় বড় মাছের মেলা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ২ Time View

বগুড়া প্রতিনিধি:

বাঙালির প্রাণের উৎসব নবান্ন। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকায় এই উৎসব অনুষ্ঠিত হয়। আর এই উৎসবের বিশেষ আকর্ষণ হলো মাছ। সনাতন ধর্মাবলম্বীরা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণের এইদিনে নবান্ন উৎসব পালন করেন।

এ উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও বগুড়া শহরের বিসিক এলাকার মগলিশপুর গ্রামে আজ শনিবার দিনব্যাপী বসছে বড় মাছের মেলা। রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগ্রেড, বোয়ালসহ হরেক রকমের মাছ পাওয়া যাবে এ মেলায়।

মেলায় মাছের পাশাপাশি নতুন আলু, কপি, শিমসহ বিভিন্ন শাক-সবজি ও বিভিন্ন ফলমূলের পসরাও সাজানো হয়। এছাড়া মিষ্টি আলু ও কেশর পাওয়া যাবে এ মেলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নবান্ন উৎসব উপলক্ষে আজ বগুড়ায় বড় মাছের মেলা

Update Time : ০৮:৪৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩