Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানি সম্পদমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

ঢাকা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীতে পানি সম্পদ মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন তাঁরা।

সৌজন্য সাক্ষাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং পানি সম্পদসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সাক্ষাৎকালে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

পানি সম্পদমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৯:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬