https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জন নিহত, আহত ৩

admin
October 30, 2026 9:07 pm
Link Copied!

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোর ও তরুণ রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর সংলগ্ন সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন তরুণ ও কিশোর সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে আটজন বিলের মধ্যে একটি পলিথিনের তৈরি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও দু-তিনজন।

পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমোড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), একই এলাকার শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), নলমুড়া মালঞ্চি গ্রামের শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একসঙ্গে ছয়জনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।