দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সম্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় পিআইবিতে আয়োজিত এ সম্মিলন সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদের সঞ্চালনায় সভায় পিআইবির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় ফারুক ওয়াসিফ কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠানের সবাইকে একে অপরের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে পরিবারের মতো ভূমিকা রাখতে হবে।
পিআইবির ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহৎ পরিসরে ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপন করা হবে বলেও জানান মহাপরিচালক।
সম্মিলন সভা শেষে পিআইবির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের নামফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

