https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

পিআরএফ সদস্যদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন

admin
June 21, 2026 11:45 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধিঃ
ঢাকা, ২১ জুন: রাজধানীর ঢাকায় পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পিআরএফ-এর সভাপতি খোন্দকার কাওছার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণে দেশের বিভিন্ন গণমাধ্যমের মোট ৪০ জন রাজনৈতিক প্রতিবেদক অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) পদ্ধতি এবং সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতায় তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে এআই ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।