https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
September 11, 2026 9:15 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আজ দুপুরে হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় সংঘটিত আকস্মিক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে সংঘটিত দুর্ঘটনায় ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দিনের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়। বর্তমানে তিনি সিএমএইচ, ঢাকায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় মৃত্যুবরণকারী দুই সেনাসদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে শোকসন্তপ্ত পরিবার সমূহের সার্বিক কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত ও পরিকল্পিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, মৃত্যুবরণকারী সেনাসদস্যদের পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কর্তৃক পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।