Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বংশ প্রদীপের অপেক্ষায় তানভীর-মৌসুমী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০৮:২৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ২ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভির। দুই বছর পর একসঙ্গে বংশ প্রদীপের অপেক্ষায় একত্রিত হলেন।

‘বংশ প্রদীপ’ আসলে এই জুটি অভিনীত নতুন একটি নাটকের নাম। নাটকটি নির্দেশনা দিয়েছেন রহিম সুমন। পিতা – মাতা এবং সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা এবং বংশের প্রদীপ নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। নাটকটিতে মৌসুমী অভিনেতা তানভীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।

নাটকটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, গোলাম কিবরিয়া তানভির ভালো একজন অভিনেতা। তার সঙ্গে দুই বছর পর জুটিবদ্ধ হয়েছি। খুব ভালো লাগছে। আশা করছি, ‘বংশ প্রদীপ’ নাটকটি দর্শকদের বিনোদিত করবে। তানভির বলেন, মৌসুমীর সঙ্গে দুই বছর পর পরার দুটি নাটকে কাজ করলাম। আবারও জুটি হয়ে একসঙ্গে কাজ করে ভালো লেগেছে।

তাছাড়া আমাদের দুজনের বোঝাপড়াও বেশ ভালো। আশা করছি ‘বংশ প্রদীপ’ ও দারুণ একটি কাজ হবে।নির্মাতা রহিম সুমন বলেন, আমার এই নাটকে যারাই অভিনয় করছেন তারা প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করছেন। নির্মাতা হিসেবে এটাই আমার ভালোলাগা। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

অয়ন চৌধুরী রচনায় ও ওবাইদুল ইসলাম হিমেলের প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বাদল শহীদ, অরন্য (শিশু শিল্পী), নাজমুল হক বাবু সহ আরো অনেকে। জানা গেছে , নাটকটি শীঘ্রি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

বংশ প্রদীপের অপেক্ষায় তানভীর-মৌসুমী

আপডেটের সময় : ০৮:২৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩