https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গড়মহাস্থান যুবদলের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিতদের হারিয়ে অবিবাহিতদের ৩-০ গোলের দাপুটে জয়

admin
August 8, 2026 4:12 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গড়মহাস্থান যুবদলের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিতদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় গড়মহাস্থান জিয়ৎকুন্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের ক্রীড়া আয়োজন এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।

বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাওলানা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তাহেরুল ইসলাম বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “বর্তমানে মাঠে খেলাধুলার পরিবেশ কমে যাওয়ায় অনেক তরুণ মাদক ও মোবাইল ফোনে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। একটি মাদকাসক্ত পরিবারের করুণ পরিণতি সমাজের জন্য বড় ধরনের সতর্কবার্তা। তাই যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ সময় তিনি ভবিষ্যতেও যুবসমাজের ইতিবাচক সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে বিবাহিত দল গোলের দেখা পায়নি। অন্যদিকে অবিবাহিত দল কৌশলগত নৈপুণ্য, গতিময় আক্রমণ এবং দারুণ দলগত সমন্বয়ের মাধ্যমে একের পর এক তিনটি গোল করে ৩-০ ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে।
খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণ ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি তাহেরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক সদস্য আছালতজামান, আব্দুর রাজ্জাক, মুক্তার হোসেন, সেমিল আহম্মেদ, আছলাম হোসেন, আজিজুল হক, রফিক, শাহজাহান আলী চেরু, ছাত্রদল নেতা রুহুল, সুলতান আহমেদ টিপু, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি লিটন সাকিদার, সহ-সভাপতি রায়হান সরকার, রায়নগর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক সোহেল মিয়া, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইমরান সাকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলামুখী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।