শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে মাটি বোঝাই ড্রামট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে মায়া খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
জানা যায়, ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পুর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মায়া খাতুন আন্দিকুমড়া এলাকার মেরাজুল ইসলামের মেয়ে। নিহতের বাবা বলেন মায়া রাস্তার পাশে খেলছিল।
এসময় দ্রুতগামী মাটি বোঝাই ড্রাম ট্রাকটি মায়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মেয়ে মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানার এসআই মিথুন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

