https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 9 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক মুক্তার

admin
June 9, 2023 3:02 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

এটিএন বাংলার ক্যামেরাপার্সন আজিজুল হাকিম (রুমন) সভাপতি ও আরটিভির ক্যামেরাপার্সন শাহ্ আলম শেখ (মুক্তার) কে সাধারণ সম্পাদক করে বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে সংগঠন অফিসে আহবায়ক কমিটির সদস্য সচিব শাহ্ আলম শেখ মুক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহনেওয়াজ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। পরে পরর্বতী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় ।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি আব্দুল বারী মামুন (বৈশাখী টিভি ক্যামেরাপার্সন) যুগ্ন-সাধারণ সম্পাদক মনির হোসেন (মোহনা টিভি ক্যামেরাপার্সন) কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি (বাংলাভিশন টিভি ক্যামেরাপার্সন) কার্যনির্বাহী সদস্য শাহনেওয়াজ শাওন ও রবিউল ইসলাম।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এস এ টিভির ক্যামেরাপার্সন বিপ্লব পাটোয়ারী, এটিএন নিউজের ক্যামেরাপার্সন শফিকুল ইসলাম শফিক, ইন্ডিপেনডেন এর ক্যামেরাপার্সন জাহিদ হাসান, একুশে টিভি ক্যামেরাপার্সন রকি, বাংলা টেলিভিশনের ক্যামেরাপার্সন আরিফ প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।