Dhaka ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই কিশোরের

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ পারভেজ। তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় দুই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসছিল।

এ সময় দ্বিতীয় বাইপাসের সাবগ্রামের বড়িয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার সুমনের ছেলে মাহিনুর রহমান (১৩) ও অপর আরোহী একই উপজেলার দুর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমানের ছেলে সিতাব মিয়া (১৪) ট্রাকচাপায় মারা যায়। এ সময় তাদের মোটরসাইলেকটি দুমড়ে-মুচড়ে যায়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই কিশোরের

Update Time : ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪