https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাসোমবার, 2 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ১০ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচি

admin
অক্টোবর 31, 2026 10:17 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে ‘ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস-২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার উপপরিচালক (স্থানীয় সরকার) রাজিয়া সুলতানা, বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
‎
‎কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।
‎
‎এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে থাকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
‎
‎তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলা শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের একার দায়িত্ব নয়; এ জন্য প্রয়োজন নগরবাসীর সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
‎
‎কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এ সময় ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা এবং বগুড়াকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।