Dhaka ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির বিক্ষোভ হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মুখরিত রাজপথ, নেতৃত্বে জাকির

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ Time View

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎শেখ হাসিনার গণবিরোধী কর্মসূচির প্রতিবাদে বগুড়ার সোনাতলায় বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। রোববার (২২ নভেম্বর) দুপুরে আয়োজিত এসব কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সোনাতলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে।
‎
‎কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা দলে দলে সমবেত হতে থাকেন। পরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন, অবস্থান কর্মসূচি ও বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে রাজপথে রাজনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়।
‎
‎কর্মসূচিতে নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনা দেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তিনি বগুড়া জেলা পরিষদের প্রশাসক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি। এ ছাড়া তিনি সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক।
‎
‎পথসভায় বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক অধিকার সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বানও জানান তাঁরা।
‎
‎কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্মিলিত উপস্থিতিতে সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের চিত্র ফুটে ওঠে।
‎
‎সমাবেশ ও পথসভা থেকে সোনাতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনেও গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ায় বিএনপির বিক্ষোভ হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মুখরিত রাজপথ, নেতৃত্বে জাকির

Update Time : ১০:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬