https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

admin
September 6, 2025 1:12 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার আদমদীঘি উপজেলার কুদ বাউল এলাকায় একটি বালুবাহী ট্রাক ও একটি মাটি বহনকারী ট্রাক্টরের (স্থানীয়ভাবে কাকড়া নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎
‎শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে বগুড়া-নওগাঁ মহাসড়কের শরীফ স্যার ফ্যাক্টরির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক (রেজি. নং: ঢাকা মেট্রো-ট ১৪-৫৯৭২) এবং রেজিস্ট্রেশনবিহীন ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়।
‎
‎স্থানীয়রা জানায়, সংঘর্ষের পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাক্টরের চালক ফরহাদ (২২), সহকারী আকবর আলী (২২) এবং রাশেদুল ইসলাম (৩০) গুরুতর আহত হন। আহতদের সকলের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বিভিন্ন গ্রামে।
‎
‎দুর্ঘটনার খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের হেলপার মোঃ রাশেদুল ইসলাম মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
‎
‎আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।