https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday, 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে গেল ঘাতক ট্রাক, এলাকায় শোকের ছায়া

admin
November 18, 2026 8:53 am
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় দরগাহাট-নুনগোলা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন মোঃ বাবর আলী (৬৫) ও মোঃ আব্দুল বাসেদ (৭০)। আহত ব্যক্তির নাম আঃ মকিম (৬০)। তাঁদের সবার বাড়ি বগুড়ার কাহালু উপজেলায় বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনজন একই মোটরসাইকেলে করে কাহালু উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে নারহট্ট ইউনিয়নের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১২-৪২৭২ নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

‎এদিকে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় শোকের আবহ তৈরি হয়। বেপরোয়া যান চলাচল ও সড়কে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

‎দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।