https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশুক্রবার, 6 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
নভেম্বর 5, 2026 10:35 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়ার শাজাহানপুরে শুরু হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় সামাজিক সংগঠন সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল বাশার।
‎
‎উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। পাশাপাশি ভালো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ারও সুযোগ রয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব। তিনি আরও বলেন, খেলাধুলায় সম্পৃক্ত তরুণেরা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে পারে। তাই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রসার ঘটানো জরুরি।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আলীম। সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুর রহমান। টুর্নামেন্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সেলিম রেজা।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আজিজুল হক, সাবেক সদস্য রুবেল হোসেন, নয়মাইল যুব সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, যুবদল নেতা নাদিম ও বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুল মতিন এবং আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইনছান আলী।
‎
‎উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দাঁড়িগাছা টাইগার স্পোর্টিং ক্লাব ও জালশুকা মাহাবুব ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে প্রতিপক্ষকে হারিয়ে জয় তুলে নেয় জালশুকা মাহাবুব ফুটবল একাদশ।
‎
‎স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।