https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাসোমবার, 2 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে অটোচালক আসাদুল হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

admin
নভেম্বর 1, 2026 9:26 অপরাহ্ন
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে চাঞ্চল্যকর অটোচালক আসাদুল (২১) হত্যা মামলার মূল আসামি রিয়াদ হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গাবতলী থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রবিবার (১ নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রিয়াদ হোসেন বগুড়ার গাবতলী উপজেলার সানচক মরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের রেহেনা বেগমের (৬০) নাতি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অটোচালক আসাদুলের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল উপজেলার কাফুরা গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জয়নুল আবেদীন জানান, হত্যা মামলার আসামি রিয়াদ হোসেনকে গাবতলী থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তারের খবরে এলাকায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।