
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে উম্মে হাবিবা (১০) নামের একটি মেয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পূর্ব চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১৪ই আগস্ট) বিকেলে পার্শ্ববর্তি ইছামতি নদীর ধুনট সিমান্তের ইছামতি নদীতে মাছ ধরতে নামে উম্মে হাবিবা ও তার বড় ভাই জুনায়েদ (১২)। সে অসাবধানতনা বসত নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চলাকালিন সময়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে নদীতে নেমে খোঁজাখুঁজি করে। দিন শেষে মেলেনি উম্মে হাবিবা’র খোঁজ।
ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম জানান, আমরা উদ্ধার তৎপরতা অব্যহত রেখেছি। সন্ধ্যা ঘনিয়ে আলোকসল্পতার কারনে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। রাজশাহী ডুবুরি দলকে সংবাদ দেয়া হয়েছে। রাতে ডুবুরি দল আসবে,সকালে উদ্ধার কাজ চলবে বলেও জানান।
Reporter Name 


















