Dhaka ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার কাহালু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের!

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১ Time View

স্টাফ রিপোর্টার:

বগুড়ার কাহালুতে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল রানা নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার বীরকেদার সাজুর ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল রানা একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সরকার।

তিনি বলেন, শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে বীরকেদারের চৌমুহনী থেকে বারো মাইলের দিকে যাচ্ছিলেন জুয়েল। এ সময় তার কানে হেডফোন ছিল এবং মোটরসাইকেলের গতিও ছিল অনেক। সাজুর ইটভাটার কাছে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টিনশেড ঘরের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান।

এসআই রমজান আলী সরকার বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ার কাহালু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের!

Update Time : ০৮:৩০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩