https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে সিএনজির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক আহত

admin
October 15, 2026 7:31 pm
Link Copied!

‎
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় সবুজ রঙের একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অপর একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক মো. হারুনুর রশিদ আহত হয়েছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চন্দনবাইশা সড়কের লাঠিগঞ্জ এলাকায় একটি তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎আহত মো. হারুনুর রশিদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শ্মশানকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।

 

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাঠিগঞ্জ এলাকায় তেলের পাম্পের সামনে একটি সবুজ সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার চালক হারুনুর রশিদ আহত হন। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।