https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 3 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
June 3, 2026 6:40 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক এক দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উন্নত জাতের গবাদিপশু উৎপাদন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

‎বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ১২টায় উপজেলার রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার বিভিন্ন গ্রামের গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের গাভী পালন, সুষম খাদ্য সরবরাহ, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং খামারকে অধিক লাভজনক করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেহানা খাতুন বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে উন্নত জাতের গবাদিপশু উৎপাদনের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃত্রিম প্রজনন ব্যবস্থার মাধ্যমে পশুর জাত উন্নয়ন সম্ভব হলে দুধ ও মাংস উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন খামারিদের আয় বাড়বে, অন্যদিকে দেশের পুষ্টি নিরাপত্তা ও জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

‎তিনি আরও বলেন, বর্তমান সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অবগত হয়ে উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হবেন।

‎প্রশিক্ষণে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের কার্যক্রম তুলে ধরে বক্তারা জানান, বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ বেসরকারি কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক সরকারের প্রজনন নীতিমালা অনুসরণ করে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত কৌলিকগুণসম্পন্ন প্রজনন ষাঁড় থেকে হিমায়িত সিমেন উৎপাদন ও সরবরাহ করে আসছে। দেশের আবহাওয়া ও পরিবেশ উপযোগী উন্নত জাতের গবাদিপশু বিস্তারে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎এ সময় বক্তব্য দেন বগুড়া ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মোবাশ্বার হুসাইন পলাশ এবং এরিয়া ম্যানেজার মো. রুবেল হোসেন। উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলাম বিপ্লব, প্রধান শিক্ষক মোছা. আশফুল খাতুন ও ব্রাক এআই এসপি এলাঙ্গী ইউনিয়নের মোঃ মিজানুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন খামারির মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি খামারিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও খামারিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

‎স্থানীয় খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা এবং উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।