https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে পুকুরে গোসলে নেমে সাত বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

admin
September 6, 2025 8:13 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

‎বগুড়া জেলার ধুনট উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আয়েশা আক্তার নাফি (৭) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
‎
‎নিহত আয়েশা আক্তার নাফি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলি গ্রামের কামাল পাশার মেয়ে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি মহিশুরা গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে সে অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় সে পানির নিচে ডুবে যায়।
‎
‎ঘটনার সময় সঙ্গে থাকা শিশুরা দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা এসে নাফিকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে ততক্ষণে সে প্রাণ হারায়।
‎
‎ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ সরদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
‎
‎শিশুটির করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।