https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক তারের স্পার্কে কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ড

admin
November 30, 2025 9:51 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

‎বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের সংযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আফিজার রহমান (৫০) নামে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আফিজার রহমান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
‎
‎স্থানীয়রা জানান, কৃষক আফিজার রহমানের বসতবাড়ির ওপর দিয়ে বৈদ্যুতিক মেইন লাইন গেছে। হঠাৎ ওই তার থেকে সৃষ্ট স্পার্ক গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে রাখা খড়, বাঁশ এবং কাঠের তৈরি কাঠামো পুড়ে যায়। আগুন নেভাতে স্থানীয়রা পানি ও বালতি নিয়ে চেষ্টা চালালেও ততক্ষণে গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
‎
‎এ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
‎
‎ধুনট ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাছুদ পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা দেন। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।