স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার বিকালে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানেে করতোয়া নদীতে পড়ে এক শিশুর মৃত্যু।
জানা গেছে শিবগঞ্জ রোডের শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে করতোয়া নদীতে পড়ে শাহাদত (৫) নামে শিশুটির মৃত্য হয়।
তার বাবা তারা মিয়া জানান আমার শিশু সন্তানের যেখানে মৃত্যু হয়েছে তার আশে পাশে সব সময় সে খেলাধুলা করত। দুপুরে পর তাকে খোজাখুজির পর পাওয়া না গেলে শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে করতোয়া নদীর কিনারে একজন পাগলি তাকে নদীর পাড়ে দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়। এসংবাদ পেয়ে আমরা আমাদের সন্তানকে মৃত্যু অবস্থায় দেখতে পেয়ে আমরা পুলিশ বক্সের কাছে নিয়ে আসি।
আমার সন্তানের অকাল মৃত্যুতে আমরা দিশাহারা। রোকন নামে একজন ব্যবসায়ী জানান শিশুটি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সবসময় খেলাধুলা করত। অনেকের ধারনা যেখানে শিশুটির মৃত্যু হয়েছে সে জায়গাটির আশেপাশে সনাতন ধর্মের মৃত্যু ব্যক্তিদের দাহ করা হয়। জায়গাটি ভাল নয়। শিশু শাহাদতের মৃত্যুতে দরিদ্র তারার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

