এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তৌহিদ (৪৮) নামের এক বাইসাইকেল আরোহী শ্রমিক নিহত হয়েছে। নিহত তৌহিদ বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী জয়পুরপাড়ার গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতি অনুমান ৮ টার দিকে শাজাহানপুর উপজেলার মিয়াপাড়া কবরস্থান সংলগ্ন ইসলামী কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
থানা পুলিশের সূত্রে জানা যায় ; নিহত তৌহিদ প্রতিদিনের ন্যায় বগুড়া পি,সি,এল কোম্পানী হইতে কাজ শেষ করে তাহার ব্যবহৃত বাইসাইকেল যোগে নিজ বাড়ী ফিরছিলেন।
এ সময় মহাসড়কের উপর পৌছামাত্র পিছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ী তাকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে সে বাইসাইকেল হইতে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জিলানী জানান, নিহত তৌহিদের মরদেহ থানা হেফাজত আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

