স্টাফ রিপোর্টার:
বগুড়ার ‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬৩৪তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (২২ আগস্ট) বিকালে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”-এ অনুষ্ঠিত হয়।
অধিবেশনে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য, সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট লোকসাহিত্য গবেষক প্রফেসর ড. বেলাল হোসেন ও সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুস সালাম।
স্বরচিত লেখা পাঠ করেন- প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী, মো. আজিজুল হক (মাস্টার) অমরকৃষ্ণ পাল নাণ্টু, মো. গোলাম রসুল, নীল মাধব পাল, অনন্য রাসেল, মতিউর রহমান মিলন, মো. আব্দুস সামাদ, বি. এম. হাফিজুর রহমান, ইফতেখার আলম ফরহাদ, মো. আরিফুল ইসলাম, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন, সুমন মোহন্ত, কবির হোসেন ও মোছা. ফারজানা আকতার। কবিতা আবৃত্তি করেন সৈকত চৌধুরী ও আমামা চৌধুরী।
উপস্থিত ছিলেন- এম আর টি আরজু, এম আর জামান, জীবন সাহা, মীর এনামুল হক, নিরঞ্জন সরকার, তোফাজ্জল হোসেন, অর্পণ দত্ত, তীব্র সরকার, রঞ্জিত কুমার ও আব্দুল করিম।
সমালোচনার দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন লিটন ও আব্দুল জুব্বার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।

