Dhaka ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন।

বিষয়গুলো নিশ্চিত করেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল।

তিনি বলেন, মোটরসাইকেলে করে চালক ডাবলু মিয়া ও আরোহী সাইদুল ইসলাম বগুড়া-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। এতে সাইদুল ইসলাম ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক ডাবলু মিয়া। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত

Update Time : ০৪:৪১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪