দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। এ সময় রাষ্ট্রের আইনগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় নেওয়া বিভিন্ন আইনগত পদক্ষেপ ও উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
আলোচনায় রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদারের বিষয় উঠে আসে।
রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে নিষ্ঠা, সতর্কতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

