https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 27 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ফ্যাসিজম আসার অন্যতম কারণ নিম্নমানের সাংবাদিকতা

admin
October 27, 2024 10:25 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন ‘বাংলাদেশে ফ্যাসিজম আসার অন্যতম কারণ নিম্নমানের সাংবাদিকতা।
তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিজম আসার অন্যতম কারণ সাংবাদিকতার ব্যর্থতা, অনেক নিম্ন মানের সাংবাদিকতা। এতো এত ঘটনা কিন্তু ভালো কোনো রিপোর্ট নেই। বিগত সময়ে সংবাদ অফিসের কাজ ছিল একটা সার্ভেলেন্স এজেন্সি। তাদের কাজ ছিল কীভাবে নিউজ কিল করা যায়, নামানো যায়। নিপীড়নমূলক আইন তো ছিলই। আমি চাই ওপেন প্লাটফর্ম থাকবে যেখানে সব সাংবাদিক এসে তাদের মনের কথাগুলো বলবে। আমরা চাই, দেশে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ হোক।

শনিবার অভ্যুত্থান পর্যালোচনা প্লাটফর্ম ‘জুলাই গণপরিসর’ এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম’ শীর্ষক সভায় এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ফ্যাসিজম নানাভাবে আসতে পারে। এটা আসবে না, তার তো গ্যারান্টি নাই। বাংলাদেশের সব মিডিয়া আউটলেট থাকুক। তবে যারা ডিহিউম্যানাইজের কাজগুলো করেছে, বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষের কণ্ঠ কীভাবে রোধ করতে চেয়েছেন, নিজেরাই নিজেদের দিকে তাকান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা, প্রথম আলো ইংরেজি বিভাগের প্রধান আয়েশা কবির, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও নিউ এজের সম্পাদক নুরুল কবীর। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।