https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

admin
September 10, 2026 3:30 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকিও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।

এ সময় নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান। দুর্যোগের শুরু থেকেই তাঁর আন্তরিক তৎপরতা ও শোকবার্তার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত তাঁকে ধন্যবাদ জানান।
বৈঠকে নেপালের চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন ঘনশ্যাম ভান্ডারী।

জবাবে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে নেপালের এই দুর্যোগকালীন সময়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশটির পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।