Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পুরস্কার পেলো কাঠগোলাপ ছবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০১:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৪ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য প্রযোজক মো: ফরমান আলী প্রযোজিত নতুন ছবি ‘কাঠগোলাপ’ মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। পুরস্কৃতও হচ্ছে। সম্প্রতি চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ এই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই এটি ‌‘বেস্ট ডেব্যু ফিচার ফিল্ম’ হিসেবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জয় করেছে।

প্রযোজক মো: ফরমান আলী এই তথ্য জানিয়ে বলেন, শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘কাঠগোলাপ’ ছবিটি ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ প্রদর্শিত হয়। সেখানে ছবিটি বেশ প্রশংসিত হয়েছে।

এই ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপ দান করেছেন একে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্য নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি। চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল। এর আগে ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই ছবিটি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

ঢাকা থেকে গ্রেপ্তার বগুড়ার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান

ভারতে পুরস্কার পেলো কাঠগোলাপ ছবি

আপডেটের সময় : ০১:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩