https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

admin
August 8, 2026 4:16 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন টুকু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম, আন্তঃইউনিয়ন ওয়ার্ড কাপ পরিচালনা কমিটির সদস্য সচিব শাহ আলম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সদস্য আকমল হোসেন সজল, প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সহ-প্রচার সম্পাদক মিঠু মিয়া এবং শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন।
উদ্বোধনী ম্যাচে এরুলিয়া ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের ফুটবল দল অংশ নেয়। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তোলে। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এ ধরনের ক্রীড়া আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা বিএনপি, এরুলিয়া ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।