https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সুস্থ বার্ধক্য নিশ্চিতকরণে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত

admin
September 14, 2026 10:28 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এনআইসিডিসি সম্মেলন কক্ষে ‘সুস্থ বার্ধক্য নিশ্চিতকরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বয়স্কদের সমন্বিত সেবা অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক গুরুত্বপূর্ণ অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আয়োজিত এ সভায় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা অংশগ্রহণ করেন।

সভায় বয়স্ক জনগোষ্ঠীর সুস্থ, সক্রিয় ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করা এবং বয়স্কদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য পেশাজীবীসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশগ্রহণ করেন।

আলোচনায় বাংলাদেশে সুস্থ বার্ধক্য নিশ্চিত করতে সমন্বিত, ব্যক্তি-কেন্দ্রিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা-ভিত্তিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে কার্যকর সমন্বয় ও সেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বয়স্ক জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পরিকল্পনা ও বাস্তবায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় বয়স্কদের জন্য প্রয়োজনীয় সেবা সংযুক্ত করা এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।