Dhaka ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে চিত্রনায়ক ওমর সানীর গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১ Time View

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়ার পক্ষে গণসংযোগ করলেন চিত্রনায়ক ওমর সানী।

শনিবার (১০ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে উপস্থিত হন চিত্রনায়ক ওমর সানী। এসময় তার সাথে ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়া ও তার কর্মী সমর্থক।
জামিরতা বাজারে উপস্থিত হয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়ার পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন চিত্রনায়ক ওমর সানী।
পরে জামিরতা হাঁটে অবস্থিত স্থানীয় ইউপি সদস্য ওসমান আলীর কার্যালয়ে প্রার্থী ও তার সমর্থকদের নিয়ে অবস্থান করেন তিনি।

এসময় স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের উপস্থিতিতে চিত্রনায়ক ওমর সানী বলেন, আমার জানা মতে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রিয়া অত্যান্ত ভালো মনের একজন মানুষ। তাকে আমি ছোট বোনের মতো দেখি, আপনাদের কাছে আমি দাবি করছি যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সার্বিক সহযোগিতা করবেন এবং ভোট দিবেন।
উল্লেখ্য, রুমি খাতুন প্রিয়া শাহাজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রাজিব আহমেদ রাসেল এর সহধর্মিণী ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শাহজাদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে চিত্রনায়ক ওমর সানীর গণসংযোগ

Update Time : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪