https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সপরিবারে জুলাই জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

admin
September 9, 2026 10:09 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে সপরিবারে জুলাই জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি রাহাত আরা বেগম।

জাদুঘর পরিদর্শনের শুরুতে রাষ্ট্রপতি ‘লং ওয়াক টু ডেমোক্রেসি’ নামের সড়কটি হেঁটে দেখেন। সেখানে মুক্তিযুদ্ধ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনাবলির চিত্র পর্যবেক্ষণ করেন তিনি।

পরে গত ১৬ বছরের শাসনামলে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে নির্মিত মেমোরিয়াল বা প্রতীকী কবরস্থান এবং আয়নাঘরের প্রতিকৃতি পরিদর্শন করেন রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাদুঘর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষও রোপণ করেন তিনি।

জাদুঘরের মূল ভবনে রাষ্ট্রপতি বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার ও গুমসংক্রান্ত বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারকও পরিদর্শন করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে ‘মনসুন থিয়েটারে’ প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্র দেখেন রাষ্ট্রপতি। প্রদর্শনী শেষে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগকারী শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জুলাই জাদুঘরকে বিশ্বমানের শৈল্পিক কাজ হিসেবে উল্লেখ করে এর পেছনে থাকা গবেষক, কিউরেটর, শিল্পী ও সংশ্লিষ্ট কুশীলবদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির জাদুঘর পরিদর্শনকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, জুলাই জাদুঘর পরিচালনা পর্ষদের সদস্য সানজিদা ইসলাম তুলি এমপি, আবরার ইলিয়াস ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব এবং জুলাই জাদুঘরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।