Dhaka ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার তরুণ নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
পরিবারের অভাব-অনটন দূর করে স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তরুণ মো. সজিব (২৫)। তবে আকস্মিক এক ক্ষেপণাস্ত্র হামলায় তার সেই স্বপ্ন থেমে গেছে। সৌদি আরবের জুবাইল শহরে হামলার ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

নিহত মো. সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সজিবের মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের কাছে পৌঁছে দেন সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত তার সহকর্মী আল আমিন। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বাগড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন সজিবের বাবা-মা ও স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংসারের অভাব দূর করে পরিবারের ভবিষ্যৎ কিছুটা স্বচ্ছল করার আশায় সজিব বিদেশে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই হামলায় প্রাণ হারান তিনি।

সজিবের মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। স্বজনরা দ্রুত সরকারি উদ্যোগে তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন। তারা চান, শেষবারের মতো স্বজনরা সজিবকে দেখতে এবং নিজ গ্রামের মাটিতে তার দাফন সম্পন্ন করতে পারেন।

শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের অকাল মৃত্যু পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সরকারি প্রক্রিয়ায় পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার তরুণ নিহত

Update Time : ১১:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬