Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমিউনিটি ব্যাংকে ‘কমিউনিটি ইসলামিক’ চালু, শুরু শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘কমিউনিটি ইসলামিক’ নামে এ নতুন সেবা চালুর মাধ্যমে ব্যাংকটি ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হলো। শরিয়াহর নীতিমালা অনুসরণ করে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর ব্যাংকিং চাহিদা পূরণ করাই এ উদ্যোগের লক্ষ্য।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে অবস্থিত ব্যাংকের চকবাজার শাখায় ফিতা কেটে ‘কমিউনিটি ইসলামিক’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা পর্বে বক্তারা আর্থিক লেনদেনে নৈতিকতা, গ্রাহকের আস্থা অর্জন এবং সামাজিক কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। ‘কমিউনিটি ইসলামিক’ সেবাকে গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত করতে শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান তাঁর বক্তব্যে ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে সুশৃঙ্খল ব্যাংকিং চর্চা ও শরিয়াহর নীতিমালা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেন গ্রাহক এবং সমাজের বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে পারে।

কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম ইসলামিক ব্যাংকিংয়ের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করেন। তিনি আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের ওপর গুরুত্ব দিয়ে গ্রাহকসেবা এবং সামাজিক কল্যাণে শরিয়াহর বিধিবিধান যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম তাঁর বক্তব্যে জনআস্থা অর্জনে নৈতিক ব্যাংকিংয়ের ভূমিকা তুলে ধরেন। গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং সমাজের কল্যাণে অবদান রাখার ক্ষেত্রে ন্যায়সংগত লেনদেন ও দায়িত্বশীল সেবার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), গ্রাহকদের আর্থিক চাহিদা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। দায়িত্বশীল ও শরিয়াহভিত্তিক আর্থিক সেবার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং জনকল্যাণে অবদান রাখার বিষয়েও আলোচনা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির সততা, আমানতদারিতা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, ‘কমিউনিটি ইসলামিক’ এসব মূল্যবোধ ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে এবং মানুষের কল্যাণে অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা); এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন।

এ ছাড়া কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকে ‘কমিউনিটি ইসলামিক’ চালু, শুরু শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা

আপডেটের সময় : ১১:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬