
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বেশ লম্বা সময় ধরেই বলিউডে অভিনয় করছেন সেক্স সিম্বল অভিনেত্রী শার্লিন চোপড়া। অভিনয়ের বদলে তিনি ক্যারিয়ারে বিভিন্ন সময় গা খোলা পর্দা উপস্থিতির কারণে সমালোচনার সৃষ্টি করেছেন। তার অভিনীত ছবিটি সংখ্যা খুব একটা না হলেও পর্দায় শরীর দেখিয়ে শার্লিন ঢের সমালোচিত – বিতর্কিত ।
তবে অভিনয়ে তেমনটা সুবিধা করতে না পেরে নিজের প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র ও কিছু মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। এই শার্লিন চোপড়া সম্প্রতি ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের যৌণ জীবন নিয়ে বেফাঁস মন্তব্য করে আবারও বিতর্কের মধ্যমণি হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়ানো শার্লিন চোপড়া এবার নিজের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শালিন বলেন, টাকার জন্য আমি অনেকের শয্যাসঙ্গী হয়েছি। তবে এখন আর পয়সার বিনিময়ে কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হই না।
জানা গেছে, ওই মন্তব্যের পর তাকে বয়কটের কথা বলেছেন অনেকেই। কিন্তু এই বিষয়ে শার্লিন দাবি করেন – তিনি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছিলেন, সেটার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার কথায়, যখনই ভালোবাসার প্রসঙ্গ উঠে আসে, ঠিক তখনই প্রাক্তনের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায় তার। মনে পড়ে যায় শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই সেই প্রেমিক তাকে দামি উপহার দিতেন।
অবশ্য শার্লিন জানিয়েছেন তার ওই প্রেমিক কে ছিলেন। তিনি বলেন, ওই প্রেমিক ছিলেন ভারতের এক বড় রাজনীতিবিদের ছেলে। এখন তিনিও বড় রাজনীতিবিদ। তাদের সম্পর্কে ভালোবাসা ছিল না। ছিল শুধু দামি গিফট, আর উপহারের পরিবর্তে শারীরিক সম্পর্ক উপভোগ করা।
প্রতিবেদকের নাম 

























