Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৫ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক, সংস্কার ও বিচারপ্রক্রিয়া নিয়েও আলোচনা করেছেন।
ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মনে করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। একই সঙ্গে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসসহ দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় রাজনৈতিক ঐক্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নাহিদ ইসলাম জানান, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য এবং জুলাইয়ের ঐক্যের প্রশ্নে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা করার আহ্বান জানিয়েছে এনসিপি।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, তা এখনো শেষ হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টেকসই করতে সংস্কার জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা তৈরি না হলে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না।

বৈঠকে বর্তমান সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। দলটির মতে, বর্তমান কমিটি সংস্কারপ্রক্রিয়া, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ের মামলাগুলোর আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে দলটি। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর এবং ওসমান হাদি হত্যার বিচার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি, বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে এনসিপি।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, বিচারপ্রক্রিয়া ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান নাহিদ ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৯:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬