Dhaka ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের!

  • Reporter Name
  • Update Time : ০১:১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • ২ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুলবুল সরদার (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, রাত সোয়া ৮টায় মোটরসাইকেলে করে আদমদীঘি থেকে আবাদপুকুর যাচ্ছিলেন বুলবুল।

এসময় আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে পৌঁছামাত্র অপরদিক থেকে আসা আরেক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। তারা হলেন আরেজ আলী, মিলন হোসেন ও তাজমিলুর হোসেন। তবে এদের মধ্য গুরুতর আহত হন বুলবুল সরদার।

ওসি আরও জানান, স্থানীয়রা বুলবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের!

Update Time : ০১:১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩