Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে শাড়ীতে আগুন লেগে গৃহিণীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে শাড়ীতে আগুন লেগে হালিমা (৪০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। সে উপজেলার গোসাইবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

জানা যায়, ২৮ ফেব্রুয়ারী বুধবার বিকাল অনুমান ৪টার দিকে বসতবাড়ির রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করার সময় অসাবধানতাবশত শাড়িতে গৃহিণী হালিমার শাড়ীতে আগুন লাগে। তার ডাক চিৎকারে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ায় ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বগুড়া সদর থানার এসআই (নিঃ) নুর জাহিদ জানান, মৃতদেহের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, বুধবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। সুরতহাল রিপোর্ট শেষে কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার ধুনটে শাড়ীতে আগুন লেগে গৃহিণীর মৃত্যু

Update Time : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪